আগামী শুক্রবার সরকারি রেডিও-টেলিভিশনে জুমার আজান সরাসরি সম্প্রচারের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। একই সঙ্গে নিহতদের স্মরণে ওইদিন দুই মিনিটের নীরবতা পালন করা হবে।
বুধবার ক্রাইস্টচার্চের একটি স্কুল পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। খবর নিউজিল্যান্ড হেরাল্ড।ক্রাইস্টচার্চের আল নূর ও লিউনড মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিদের ওপর চালানো হামলার এক সপ্তাহ পূরণ হবে এ শুক্রবারে। স্মরণকালের ইতিহাসের বর্বরোচিত হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিন দেশটির সরকারি বেতার ও টেলিভিশনে জুমার নামাজের আজান সরাসরি সম্প্রচারের ঘোষণা দেয়া হয়েছে।
নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, স্বাভাবিকভাবে যে কোনো প্রাণঘাতী নৃশংসতার পর নিউজিল্যান্ডে এক মিনিটের নীরবতা পালনের রেওয়াজ থাকলেও ক্রাইস্টচার্চ হামলার ভয়াবহতার কারণে এবার দুই মিনিটের নীরবতা পালন করা হবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























