ক্রাইস্টচার্চে নামাজরত অবস্থায় মুসল্লিদের ওপর শেতাঙ্গ বন্দুকধারীর চালানো স্মরণকালের ইতিহাসে বর্বরোচিত এ হামলার যথাযথ তদন্ত করতে নিউজিল্যান্ড সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

নিউজিল্যান্ড সফররত তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত উকতাই ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে ফোনালাপে তিনি নিউজিল্যান্ড সরকারকে এ আহ্বান জানান।এ সময় এরদোগান নিহতদের আত্মার মাগফিরাত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। খবর টিআরটির।ক্রাইস্টচার্চের ভয়াবহ এ হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় জানিয়ে এরদোগান বলেন, এটি অত্যন্ত সুপরিকল্পিত হামলা। হামলাকারী দু’বার তুরস্ক এসে ৪৬ দিন অবস্থান করেছিল।তার আক্রমণের শিকার মুসলমানরা হলেও মূল টার্গেট তুরস্ক এবং ইউরোপে বসবাসকারী তুর্কি জনগোষ্ঠী।

নিউজিল্যান্ডের মুসলমানদের প্রতি সমবেদনা জানিয়ে এরদোগান বলেন, নিউজিল্যান্ডের সব মুসলমান আমাদের ভাই। আমি খুব শীঘ্রই আপনাদের দুঃখ ভাগ করে নেতে নিউজিল্যান্ড সফর করবো।

যুগান্তর
নিউজ ডেস্ক ।।  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে