নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

সোমবার সকালে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে এই স্বস্তি জানানোর পাশাপাশি ওই হামলায় হতাহতের ঘটনায় নিন্দা ও শোক প্রকাশ করেন তিনি। ট্রুডো বলেন এই নৃশংস হামলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছে।এসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে কাজ করতে শেখ হাসিনার প্রতি আহবান জানান জাস্টিন ট্রুডো।

গত শুক্রবার ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারান অর্ধশত মানুষ।

তথ্যঃ বৈশাখী অনলাইন
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে