শুক্রবার জুমআর সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে খ্রিষ্টান সন্ত্রাসবাদীর ভয়াবহ হামলায় ৫০ জন মুসলমান শহীদ হওয়ার ঘটনায় ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বান করেছেন ওআইসির সভাপতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান।

আগামী ২২’শে মার্চ তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চ্যাভুসোগ্লু জানান, ইস্তাম্বুলে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরী এ বৈঠকে সম্প্রতি ঘটে যাওয়া নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর ও লিনউড মসজিদে হামলার বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হবে।

বিশেষত অমুসলিম দেশগুলোতে মুসলিমদের নিরাপত্তা ও ক্রমবর্ধমান ‘ইসলামফোবিয়া’ নিয়ে মুসলিম দেশগুলোর করণীয় নির্ধারণে আলোচনা হবে।

ওআইসিভূক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরী এ বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান আযোজক দেশ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চ্যাভুসোগ্লু। ক্রাইস্টচার্চ হামলার পাশাপাশি সম্প্রতি ফিলিস্তিন ও আল আকসা বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে