নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের কয়েকজনের মরদেহ আজ রোববার এবং বাকীগুলো বুধবারের মধ্যে পরিবারের করছে হস্তান্তর করা হবে।
সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। রোববার সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।জেসিন্ডা আরডার্ন এসময় জানান, হামলার ৯ মিনিট আগে মেইলে একটি ঘোষণাপত্র পাঠায় স্বঘোষিত কট্টর বর্ণবাদী ও অভিবাসী বিদ্বেষী ব্রেন্টন ট্যারেন্ট। তবে এটি কোথা থেকে পাঠানো, তা উলেখ করা ছিলো না।নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে জানান, জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখে দেশে অস্ত্র আইন পরিবর্তনে সোমবার মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার পার্লামেন্টে নিহতদের জন্য স্মরণসভার আয়োজন করা হবে বলেও জানান তিনি।
তথ্যঃ বৈশাখী অনলাইন
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ



























