সংবাদ ভিত্তিক যমুনা টেলিভিশনের মাহফুজুর রহমান নিপু সভাপতি ও এটিএন নিউজের জাহিদ হাসান সাকিলকে সাধারণ সম্পাদক করে সাভারে টেলিভিশন সাংবাদিক সমিতির কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বিকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কমিটির আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয়। এসময় সাভারে কর্মরত টেলিভিশন সাংবাদিক ছাড়াও প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ৯ সদস্য কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবদুল হালিম (বৈশাখি টিভি), সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন (দেশ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিন (জিটিভি), অর্থ সম্পাদক রুবেল আহমেদ প্রিন্স (ইন্ডিপেন্ডেন্ট), প্রচার সম্পাদক সৈয়দ হাসিব (মাছরাঙ্গা টেলিভিশন)।

এছাড়া নির্বাহী সদস্য লাইজু আহমেদ চৌধুরী (মোহনা টিভি) ও শফি মাহমুদ (ডিবিসি)।

যমুনা নিউজ থেকে
নিউজ ডেস্ক।। বিডি টাইম্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে