নিজস্ব প্রতিবেদক ॥ আজ কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন।

গত ৫ মার্চ তফসীল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. আব্দুল আলীম ও প্রিজাইডিং অফিসার সুখেন কুমার পাল। এ ভোটে ১১৭ জন ভোটার ভোট প্রদান করে তাদের পছনের নেতৃত্ব বেছে নিবেন। তফসীল অনুযায়ী গত ৫ মার্চ মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়, ঐদিন বিকেল ৩টায় খসড়া ভোটার তালিকার উপর আপত্তি দাখিল, আপত্তির শুনানী গ্রহন ও ফলাফল প্রকাশ, ৫ মার্চ বিকাল ৫টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৬ মার্চ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ৭ মার্চ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের তারিখ, ৮ মার্চ শুক্রবার সকাল ১১টায় মনোনয়নপত্র বাছাই, ঐদিন বিকেল ৫টায় বৈধ মনোনয়ন পত্রের তালিকা প্রকাশ, ৯মার্চ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাতিল ও বৈধ মনোনয়নপত্র সম্পর্কে নির্বাচন পরিচালনা কমিটির নিকট আপত্তি দাখিল, ১০ মার্চ রবিবার বেলা ১১টায় প্রাপ্ত আপত্তির বিষয়ে শুনানী গ্রহন ও নিষ্পত্তি, ঐদিন বিকেল ৫টায় বৈধ মনোনয়নপত্রের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। মোট ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন এবং ১১ মার্চ পর্যন্ত কোন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার না করায় ৩৪ জন প্রার্থীর মধ্যে ১৭টি পদের প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে। গতকাল পর্যন্ত উৎসব মুখোর পরিবেশ ছিলো ভোটকে কেন্দ্র করে। ভোটের জন্য জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে।

সভাপতি পদে বর্তমান সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব এর প্রতিদ্বন্দীতা করছেন আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক সোহেল রানার বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন ইসমাইল হোসেন। এছাড়াও অন্যান্য ১৫টি পদেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে