আবারও ভারতের যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে দেশটির রাজস্থান রাজ্যের বিকেনার জেলায় এই দুর্ঘটনা ঘটে। তবে পাইলট অক্ষত রয়েছেন। এ ঘটনার পর তিনি বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

শুক্রবার বিকালে দেশটির রাজস্থান রাজ্যের বিকেনার জেলায় এই দুর্ঘটনা ঘটে। তবে পাইলট অক্ষত রয়েছেন। দুর্ঘটনার পর তিনি বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।ভারতীয় বিমানবাহিনীর ওই মিগ ২১ মডেলের বিমানটি নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবে উড্ডয়ন করে। পরে তা বিধ্বস্ত হয়। তাৎক্ষণিকভাবে বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে, শীঘ্রই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।

সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, দুর্ঘটনার সময় পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, পাখির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

তথ্যঃ এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে