ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সিনিয়র রিপোর্টার কবির আহমেদ খানের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে ডিআরইউ’র দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন মন্ত্রী। এসময় তিনি এ ঘটনার জন্য সমবেদনা জানান। সংগঠনের সভাপতি ইলিয়াস হোসেনের নেতৃত্বে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কবির আহমেদ খান ও  অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজসহ সংগঠনের বর্তমান ও সাবেক নেতারা।

বুধবার দুপুরে, নিজ কার্যালয়ে স্মারকলিপি গ্রহণ করে হামলার ঘটনার জন্য সমবেদনা জানান মন্ত্রী। এর আগে, ডিআরইউ চত্বরে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে