তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন কংগ্রেসে গতকাল উত্থাপিত প্রস্তাবনায় জামায়াতে ইসলামী এবং এর সাথে যুক্ত সংগঠনগুলোর সাথে দেশের রাজনৈতিক দলগুলোকে সম্পর্ক ছিন্ন করতে এবং সরকারকে ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়েছে। আশাকরি, মার্কিন কংগ্রেসের এই প্রস্তাবের পর বিএনপি অতিশীঘ্র জামায়াতের সাথে তাদের সকল সম্পর্ক ছিন্ন করেছে বলে ঘোষণা দেবে এবং তাদের সাথে জোট করে সরকার গঠন করেছে সেজন্য জাতি এবং বিশ্ব স¤প্রদায়ের কাছে ক্ষমা চাইবে।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনে ‘অনুসন্ধানী সাংবাদিকতায় তথ্য আইনের ব্যবহার’ শীর্ষক কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ, তথ্যসচিব আবদুল মালেক, তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি ও নেপাল চন্দ্র সরকার এসময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী এসময় প্রস্তাবনার মূল অংশ থেকে উদ্ধৃত করে বলেন, মার্কিন কংগ্রেসের প্রস্তাবনায় বিএনপিকেও জামায়াতের সাথে সবসর্ম্পক ছিন্ন করার আহ্বান জানানো হয়েছে।’ ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে এতোদিন যে আহ্বান জানিয়ে আসছিলাম, সেটিই মার্কিন কংগ্রেসের প্রস্তাবনায় প্রতিধ্বনীত হয়েছে। জামায়াতে ইসলামীর আশ্রয়-প্রশ্রয় দাতা হচ্ছে বিএনপি। জামায়াতে ইসলামীর সাথে জোট গঠন করে তারা নির্বাচন করেছে, সরকার গঠন করেছে, এখনো ২২ দলীয় জোটের মধ্যে জামায়াতে ইসলামী আছে।’

‘সরকারের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর বিষয় ব্যবস্থা নেয়া হয়েছে, যুদ্ধপরাধীদের বিচার করা হয়েছে এবং জামায়াত নিষিদ্ধের বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন রয়েছে, এবং তাদের সাথে যুক্ত জঙ্গি তৎপরতায় লিপ্ত সংস্থাগুলোর বিরুদ্ধেও ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে’ উলে­খ করে মন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘কিন্তু দেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি যখন জামায়াতের আশ্রয়-প্রশ্রয়দাতা হয়, তাদের জোটের মধ্যে যখন জামায়াত থাকে, তখন তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়।’

‘আমি আশা করবো, মার্কিন কংগ্রেসের এই প্রস্তাবের পর বিএনপি অতিশীঘ্র জামায়াতের সাথে তাদের সকল সম্পর্ক ছিন্ন করেছে বলে ঘোষণা দেবে এবং তাদের সাথে জোট করে সরকার গঠন করেছে সেজন্য জাতি এবং বিশ্ব স¤প্রদায়ের কাছে ক্ষমা চাইবে’, বলেন ড. হাছান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্ নিউজ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে