একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী।

গত সোমবার হয়ে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে বিশাল বিজয় পাওয়ায় এক টুইট বার্তার মাধ্যমে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেন, ‘বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য শেখ হাসিনা জি কে জানাই অভিনন্দন।’

টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দনও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে