অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বাংলাদেশের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করায় বাংলাদেশের জনগণকে সাধুবাদ জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রণালয়ের উপ-মুখপাত্র রবার্ট পালাদিনো বলেন, ২০১৪ সালে নির্বাচন বয়কটের মতো পরিস্থিতির পর এ নির্বাচনকে ইতিবাচকভাবে দেখছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে বাংলাদেশের গণতান্ত্রিক ও ভবিষ্যৎ উন্নয়নে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করা হয়। এছাড়াও অর্থনৈতিক উন্নতি, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বাংলাদেশের অভূতপূর্ব রেকর্ড রয়েছে বলেও প্রশংসা করা হয়। নির্বাচন সফল করায় অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকেও ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে, নির্বাচন নিয়ে সবধরনের অভিযোগ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ




























