নতুন বছরকে স্বাগত জানালো নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াসহ এশিয়ার বেশ কিছু দেশ। অকল্যান্ডের সিটি সেন্টারের স্কাই টাওয়ারের পাশে উৎসবে যোগ দিয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। সিডনির সৈকতে ছিলো বর্ণীল আতশবাজির ঝলকানি। এদিকে, চীন ও তাইওয়ানের আয়োজনও ছিলো চোখে পড়ার মতো।
দক্ষিণ গোলার্ধের দেশ নিউজিল্যান্ডে সবার আগে এসেছে নববর্ষ। বর্নিল আতশবাজিতে নতুন বছরকে বরণ করে নিয়েছে দেশবাসী। নিউজিল্যান্ডের কয়েক ঘণ্টা পর নববর্ষ আসে অস্ট্রেলিয়ায়। মূল আয়োজন ছিলো যথারীতি সিডনি সৈকতে। পাশাপাশি হারবার ব্রিজ, অপেরা হাউস ও বন্ডি বিচে দেখা যায় বর্ণিল আতশবাজি, বাহারি আলোর ঝলক।নতুন বছরকে স্বাগত জানিয়েছে এশিয়ার দেশগুলোও। দক্ষিণ কোরিয়ার সিউলে আতশবাজির বর্ণীল ছটায় আলোকিত রাতের আকাশ।
অন্যদিকে, উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়েও চলছে বর্ষবরণের জমকালো আয়োজন।এ ছাড়া নববর্ষ পালিত হলো চীন, জাপান, তাইওয়ান, হংকং ও মালয়েশিয়া।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ




























