টানা তৃতীয় মেয়াদে নির্বাচনে জয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং তার দলকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শেখ হাসিনার প্রেস উইং-এর বরাত দিয়ে জানানো হয়, আজ সোমবার সকালে আওয়ামী লীগ সভাপতিকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী। এসময় কুশলাদি বিনিময়ের পাশাপাশি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগের সদস্যদের অভিনন্দন জানান মোদি।

ভারতের প্রধানমন্ত্রী এসময় আশ্বাস দেন, আঞ্চলিক সংকট সমাধান এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সবসময় বাংলাদেশের পাশেই থাকবে তার দেশ।

একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে কিনা- সেটি পর্যবেক্ষণের জন্য ৩ জনের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশে পাঠিয়েছিলো ভারত।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে