টানা চতুর্থবারের মতো নারী-পুরুষের সমতায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ। বিশ্বের ১৪৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪৮তম। পাশপাশি আরোও চার ক্ষেত্রে এগিয়েছে বাংলাদেশ। তবে বৈশ্বিক প্রেক্ষাপটে সামগ্রিক অবস্থান পিছিয়েছে এক ধাপ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন-২০১৮ তে উঠে এসেছে এসব তথ্য।

বিশ্বের ১৪৯টি দেশের নারী-পুরুষের সমতার চিত্র নিয়ে তৈরি ডাব্লিউ/ই/এফের ২০১৮ সালের প্রতিবেদন। অর্থনীতি ও শিক্ষায় নারীর অংশগ্রহণ ও সুযোগ, স্বাস্থ্য ও আয়ু এবং রাজনৈতিক ক্ষমতায়ন এ চারটি সূচকের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয় । এছাড়া আরো ১৪টি উপসূচক রয়েছে।নারী-পুরুষ সমতায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ৪৮তম। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলো বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে। তালিকায় শ্রীলংকা শততম এবং ভারতের অবস্থান ১০৮। পাকিস্তান ও ইয়েমেন রয়েছে তালিকার শেষে অবস্থান যথাক্রমে ১৪৮তম ও ১৪৯। জরিপ অনুযায়ী, নারী-পুরুষ সমতার শীর্ষে আইসল্যান্ড।

জন্ম, শিশুদের স্কুলে ভর্তি, মাধ্যমিকে ছেলে ও মেয়েদের সমতার পাশাপাশি সরকার প্রধান হিসেবে নারীর দীর্ঘসময় ক্ষমতায় থাকার দিক থেকেও শীর্ষে বাংলাদেশ। তবে চারটি মূল সূচকের মধ্যে এ বছর দুটো সূচকে বাংলাদেশের অবনতি হয়েছে। গেল বছর অর্থনীতিতে নারীর অংশগ্রহণ ও সুযোগের ক্ষেত্রে অবস্থান ছিল ১২৯তম, এবার ১৩৩। শিক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে পাঁচ ধাপ পিছিয়ে ১১৬তম। অন্যদিকে, স্বাস্থ্য ও আয়ুর ক্ষেত্রে ৮ ধাপ এগিয়ে ১১৭ এবং রাজনৈতিক ক্ষমতায়নে দুই ধাপ এগিয়ে পঞ্চম অবস্থানে।

এবার বাংলাদেশ সবচেয়ে ভালো করেছে রাজনৈতিক ক্ষমতায়নের সূচকে। প্রায় অর্ধেক বৈষম্য কমিয়ে এনে সামগ্রিকভাবে অবস্থান বিশ্বে পঞ্চম। যদিও পৃথিবীতে নারী-পুরুষ বৈষম্য সবচেয়ে বেশি দেখা গেছে এ সূচকে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে