সাউথ এন্ড সাউথইস্ট এশিয় ইউনিভার্সিটি নেটওয়ার্কের সদস্য মনোনীত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। দেশের আরও ৮টি বিশ্ববিদ্যালয় যথা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার এন্ড টেকনোলজি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, লিবারেল আর্টস ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমিন, নর্থসাউথ ইউনিভার্সিটি এ নেটওয়ার্কের সদস্য মনোনীত হয়েছে।

বিশ্বের ১৬টি দেশের ১০২টি বিশ্ববিদ্যালয় এই নেটওয়ার্কের সদস্য। এদের মধ্যে রয়েছে চীনের ৪৪টি, ভারতের ৪টি, , সিঙ্গাপুরের ১টি, ইন্দোনেশিয়ার ১টি, থাইল্যান্ডের ৭টি, আফগানিস্তানের ২টি, কম্বোডিয়ার ৩টি, লাওসের ২টি, মালয়েশিয়ার ৪টি, মালদ্বীপের ১টি, মিয়ানমারের ৭টি, নেপালের ১টি, পাকিস্তানের ১০টি, শ্রীলঙ্কার ৩টি এবং ভিয়েতনামের ৫টি বিশ্ববিদ্যালয়।

চীন-সাউথ ও সাউথইস্ট অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষাস্তরে শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে এই নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এই লক্ষ্য অর্জনে সদস্যদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা শক্তিশালী করা, মেধা ও পেশাদারিত্ব উন্নয়নে যৌথভাবে কাজ করা, বিজ্ঞানভিত্তিক গবেষণা সহযোগিতার সুযোগ বৃদ্ধি, সাউথ এন্ড সাউথইস্ট এশিয় ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ফোরামের আয়োজন, রিসোর্স শেয়ারিং প্লাটফরম গড়ে তোলা এবং সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে অন্যান্য কার্যাবলী পরিচালনা করা হবে।

গত ০৯ ডিসেম্বর হতে ১১ ডিসেম্বর চীনের কুনমিং সিটিতে ইউনান ইউনিভার্সিটির আয়োজনে সাউথ এন্ড সাউথইস্ট এশিয় ইউনিভার্সিটি নেটওয়ার্কের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (রাশিদ আসকারী) গত ৮ ডিসেম্বর চিনের উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি সাউথ এন্ড সাউথইস্ট এশিয় ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ফোরামের দ্বিতীয় ফোরামে প্রধান আলোচক হিসাবেও অংশগ্রহণ করেন। ১১ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। তাঁর এই যোগদানের মধ্য দিয়ে সাউথ এন্ড সাউথইস্ট এশিয় ইউনিভার্সিটি নেটওয়ার্কের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং রিসার্চ সম্পর্ক শক্তিশালী হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে