বাংলাদেশকে সবচেয়ে বড় মোটো মার্কেট হিসেবে ঘোষণা দিয়েছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। বাংলাদেশের পরেই রয়েছে ভারত ও মিসরের অবস্থান। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে দুই বছর পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে জানানো হয়, এ পর্যন্ত এক লাখের বেশি চালক উবারের সঙ্গে যুক্ত হয়েছেন। এছাড়া সপ্তাহে প্রায় আড়াই হাজার নতুন চালক তালিকাভুক্ত হচ্ছে। ২০১৯ সালে দক্ষিণ এশিয়ার মোট প্রবৃদ্ধিতে, বাংলাদেশে উবারের কার্যক্রম ২৫ শতাংশ অবদান রাখবে বলে আশাবাদি উবার।
প্রতিষ্ঠানের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট বলেন, গত দুই বছরে চালকদের জন্য কাজের সুযোগ তৈরি করেছে উবার। পাশাপাশি যাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করার মাধ্যেমে উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রেখেছে উবার। ২য় বর্ষপূর্তিতে সম্মেলনে কর্মীদের অভিনন্দন জানান ব্রান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














