ঢাকা সেনানিবাসে দ্বিতীয় বারের মত শুরু হয়েছে সশস্ত্র বাহিনী আয়কর মেলা। সেনা, বিমান, নৌ ও র্যাব সদস্যরা এতে আয়কর পরিশোধ করছেন।
সকালে ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে এই মেলার উদ্বোধন করেন সেনানিবাসের এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ূন কবির। আয়কর পরিশোধ প্রক্রিয়াকে আরও সহজ করতে রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানান তিনি।
সশস্ত্র বাহিনী বিভাগ ও কর অঞ্চল-৯ এর যৌথ উদ্যোগে সেনা মালঞ্চে শুরু হয় দ্বিতীয় বারের মত সশস্ত্র বাহিনী আয়কর মেলা। এসময় উপস্থিত ছিলেন রাজস্ব বোর্ডের সদস্য জিয়া উদ্দিন মাহমুদ।
উদ্বোধনী পর্বের প্রধান অতিথির বক্তেব্যে মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ূন কবির ঢাকার বাইরে সকল সেনানিবাসে এ ধরণের আয়োজন করার আহ্বান জানান ।
সকাল থেকেই মেলায় সেনা, বিমান, নৌ ও ব্যার সদস্যরা আয়কর পরিশোধ করেছেন বেশ উৎসাহের সাথে। একই ছাদের নিচে সব সেবার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল শেষ হচ্ছে দু’দিনের এই মেলা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ














