কুমিল্লা কর অঞ্চলের ২০১৭-১৮ অর্থ বছরের ৪৯ জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে একটি রেস্টুরেন্টে  কর অঞ্চল কুমিল্লার আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

কুমিল্লার কর কমিশনার আবু মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন, কুমিল্লার কাস্টম, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট কমিশনার মোঃ মাহাবুবুজ্জামান। বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার হেমন্ত আচার্য, কর আইনজীবী হামিদ উল্লাহ্, ইকবালুল হাসান, চাদপুর অঞ্চলের শ্রেষ্ঠ করদাতা আব্দুল মান্নান পাটোয়ারী।

অনুষ্ঠানে কুমিল্লা কর অঞ্চলের আওতাধিন কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা জেলা, চাদপুর, লক্ষীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বোচ্চ কর প্রদানকারী ৪৯ জন সেরা করদাতাকে ক্রেষ্ট ও সনদ দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

তারিকুল ইসলাম শিবলী,
কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে