নোট বাতিল এবং জিএসটি আরোপের কারণে ব্যাহত হচ্ছে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি। এমন মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর রঘুরাম রাজন।

সম্প্রতি ক্যালেফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে ভারতের প্রবৃদ্ধির হার ৭ ভাগ। তবে দেশের অর্থনৈতিক চাহিদা অনুযায়ী তা যথেষ্ট নয়। রঘুরাম বলেন, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত, ভারতের প্রবৃদ্ধি ছিল উর্ধ্বমুখী। ২০১৬ সালে নোট বাতিল এবং ২০১৭ সালে পণ্য ও পরিষেবা কর আরোপ করা হয়। যার ফলে পর পর দুই বছরের এসব ঘটনা প্রবৃদ্ধির হারকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। ভারতে নতুন কর্মসংস্থান তৈরি করতে প্রবৃদ্ধির হার আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সাবেক এ গভর্নর।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে