আগামীকাল থেকে(১৩-১৯)নভেম্বর রাজধানীসহ সারাদেশে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শুরু হচ্ছে আয়কর মেলা। ঢাকায় এবার মেলা বসবে বেইলি রোডের অফিসার্স ক্লাবে। মেলায় কর নিবন্ধন নম্বর ইটিআইএন নেয়া ও আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। দেশের বিভিন্ন জেলা – উপজেলা ও বিভাগীয় শহরে আয়কর মেলা-২০১৮ অনুষ্ঠিত হবে । লক্ষ লক্ষ করদাতা এ মেলায় তাঁদের আয়কর রিটার্ণ জমা দিবেন এবং অন্যান্য সেবা গ্রহণ করবেন ।

আয়কর রিটার্ন দেয়ার জন্য নতুন করদাতাকে প্রথমেই নিবন্ধন বা ইটিআইএন নিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে লগ ইন করে অথবা মেলায়ও ইটিআইএন নেয়া যাবে। এজন্য সঙ্গে রাখতে হবে জাতীয় পরিচয় পত্র। রিটার্ন পূরণ ও জমা দেয়ার সময় চাকরিজীবীদের স্যালারি সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। এছাড়া সঞ্চয়পত্র, ডিপিএস বা আয়ের অন্য উৎস থাকলে ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আর ব্যবসায়ীর ক্ষেত্রে সঙ্গে রাখতে হবে আয় ব্যয়ের হিসাব। নতুন করদাতাদের ভীতি কাটাতে এবার মেলায় রিটার্ন পূরণের ভিডিও চিত্র দেখানো হবে ।

পাশাপাশি মেলায় না গিয়ে ঘরে বসে অনলাইনেও রিটার্ন জমা ও কর দেয়া যাবে। একজন পুরুষের আয় বছরে আড়াই লাখ আর নারীর তিন লাখ টাকার বেশী হলে তাকে আয়কর দিতে হবে। করদাতাদের সুবিধার্তে গত কয়েক বছরের ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে রাজধানীসহ সব বিভাগীয় ও জেলা শহর এবং ১০২ উপজেলায় শুরু হচ্ছে আয়কর মেলা।

বেইলি রোডে মেলা চলবে সাত দিন। নারী, প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের সেবায় আলাদা বুথ করবে এনবিআর। ৩০ নভেম্বর পর্যন্ত জরিমানা ছাড়াই রিটার্ন জমা দেয়া যাবে সংশ্লিষ্ট কর অফিসে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে