বিশ্বব্যাংকের ব্যবসা পরিবেশ উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশ উঠে এসেছে ১৭৬তম অবস্থানে। সন্ধ্যায় ইজ অব ডুয়িং বিজনেস রিপোর্ট- ২০১৯ প্রকাশ করে বিশ্বব্যাংক।

র্যাংকিংয়ের সঙ্গে বাংলাদেশের স্কোর বেড়েছে শূন্য দশমিক নয় এক ভাগ। প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা-বাণিজ্য পরিবেশের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এক্ষেত্রে ১০টি মূল সূচক হলো- ব্যবসা শুরু, অবকাঠামো নির্মাণের অনুমতি, বিদ্যুৎ প্রাপ্যতা, সম্পত্তি নিবন্ধন, ঋণ প্রাপ্যতা ও ছোট বিনিয়োগের সুরক্ষা। এছাড়া, কর পরিশোধ, বৈদেশিক বাণিজ্য, চুক্তির বাস্তবায়ন ও অসচ্ছলতা দূরীকরণ সূচকও রয়েছে। তালিকায় প্রতিবেশি দেশ ভারতের অবস্থান ৭৭তম। সবার ওপরে আছে নিউজিল্যান্ড।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














