ইসলামী বিশ্ববিদ্যালয়ে শনিবার বাদ জোহর প্রশাসনভবনের দ্বিতীয়তলার বারান্দায় এস্টেট শাখার আয়োজনে এস্টেট শাখার উপ-রেজিস্ট্রার মরহুম হারুন-অর-রশীদ এর প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে দোয়া, মিলাদ ও স্মৃতিচারনের আয়োজন করা হয়।

এস্টেট শাখার উপ-রেজিস্ট্রার মোঃ সাইফুল আলম এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্মকর্তা সমিতির সভাপতি সামছুল ইসলাম জোহা। আলোচনা সভায় বক্তারা উপ-রেজিস্ট্রার মরহুম হারুন-অর-রশীদ এর দীর্ঘ রাজনৈতিক ও কর্মময় জীবনের উপর আলোচনা করেন। বক্তারা বলেন উপ-রেজিস্ট্রার হারুন-অর-রশীদ ছিলেন একজন সৎ, দক্ষ, কর্মঠ, বিচক্ষণ, বন্ধুভাবাপন্ন ও প্রগতিশীল কর্মকর্তা। তাঁর এই অসময়ে এভাবে চলে যাওয়াটা বিশ্ববিদ্যালয়ের জন্য অপুরনীয় ক্ষতি হয়ে গেছে যা কখনও পুরন হবার নয়। বক্তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন। দোয়া, মিলাদ ও স্মৃতিচারন অনুষ্ঠানটি পরিচালনা করেন কর্মকর্তা সমিতির সাধারন সম্পাদক মীর মোর্শেদুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ড. আ.স.ম শোয়াইব আহমদ । উল্লেখ্য যে মৃত্যুকালে উপ-রেজিস্ট্রার হারুন-অর-রশীদ এর বয়স হয়েছিল (৪৭) বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম হারুন-অর-রশীদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯৯১-৯২ সেশনের রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের একজন মেধাবী ছাত্র ছিলেন।

ছাত্রজীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রগতিশীল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি সাধারন ছাত্র-ছাত্রীদের স¦ার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন সংগ্রাম করে জেল খেটেছেন। কর্মজীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রগতিশীল কর্মকান্ডে সরাসরি অংশগ্রহন করেছেন। তিনি বাংলাদেশ ছাএলীগ ইবি শাখার সাধারন সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে