ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি থেকে আটক বিএনপি নেতা আমানুল্লাহ আমানকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যগণ।শনিবার দুপুরে তারা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আমান উল্লাহ আমানকে দেখতে যান।
এ সময় বিএনপির এই নেতাকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমি ফল ও জুসের প্যাকেট তুলে গাজী হাফিজুর রহমান লিকু।তিনি আমানুল্লাহ আমনকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য এসব খাবার, ফল ও জুস পাঠিয়েছেন। আপনার স্বাস্থ্যের খোঁজ-খবর জানতে চেয়েছেন। তিনি আপনার দ্রুত সুস্থতা কামনা করেছেন।অবস্থান কর্মসূচি থেকে পুলিশ তুলে নেওয়ার পর অসুস্থ বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে ভর্তি করা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে।
চিকিৎসার জন্য দেশের ভিতরে অন্য যে কোনো হাসপাতালে আমানউল্লাহ আমান যেতে চাইলে তার ব্যবস্থা করে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু।আমানউল্লাহ প্রধানমন্ত্রীর এসকল উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
অনলাইন নিউজ ডেস্ক



























