এস.এম. পারভেজ, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমক পূর্ণভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট -২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সুস্থ-সবল নাগরিক চাই। সুস্থ দেহ সুস্থ মন তৈরি করতে খেলা- ধুলার বিকল্প নেই। জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন একজন ক্রীড়া প্রেমী । তাঁরই নামে খেলাটি হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের জেলার ১২টি কলেজ অংশ নিচ্ছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুন শিবলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরোজ , ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু, ঝালকাঠি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরুজা আক্তার লাইজু, ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থা সিনিয়র সদস্য তুহিন আজাদ সহ জেলার বিভিন্ন শিক্ষার্থী এবং খেলোয়াড়রা।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা ক্রীড়া কর্মকর্তা নরেশ গাইন। অনুষ্ঠান সজ্ঞালনা করেন ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থা সিনিয়র সদস্য শফিকুল ইসলাম শফিক।

ঝালকাঠি নিউজ ডেস্ক।। বিদি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে