আগামী অর্থবছরের (২০২৩-২৪) জন্য প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতের জন্য ৪২ হাজার ৮৩৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

২০২৩-২৪ অর্থবছরের জন্য মোট ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে ৪২ হাজার ৮৩৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতের জন্য। এই হিসাবে মোট বাজেটের মাত্র শূন্য দশমিক ৫ শতাংশের কিছু বেশি বরাদ্দ হয়েছে এ খাতে।

প্রসঙ্গত, ২০২২-২৩ অর্থবছরের ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে বরাদ্দ ছিল ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা, যা ছিল মোট বাজেটের শূন্য দশমিক ৫ শতাংশের কিছু বেশি। মোট বাজেটের শতাংশের হিসাবে এবার এ খাতে বরং বরাদ্দ কিছু কমেছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ সালের জন্য বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন। প্রস্তাবিত এ বাজেটে ঘাটতির পরিমাণ ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের ৫ দশমিক ২ শতাংশ।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ৩টা ২ মিনিটে বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী। এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটি পঞ্চম বাজেট। ‘উন্নয়নের দীর্ঘ অগ্রযাত্রা পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শীর্ষক বাজেট বক্তব্য দিচ্ছেন অর্থমন্ত্রী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে