রেজা মাহমুদ, নীলফামারী প্রতিনিধি।। ঋনের আবেদনে স্ত্রী স্বাক্ষর না এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার বেলা ১১’টার দিকে নীলফামারীর সৈয়দপুর শহরের কয়ানিজ পাড়া এলাকায়। নিহত যুবকের নাম মিজানুর রহমান বাবু (৪০), তিনি একই এলাকায় মৃত রোস্তম আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চত্বরের সামনে নিহত মিজানুর রহমানের একটি ফটো স্টুডিও রয়েছে। কিন্তু কিছুদিন আগে অসুস্থ হওয়ার পর থেকে নিজ প্রতিষ্ঠানে নিয়মিত না যাওয়া ব্যবসায় লোকসান হয় তাঁর। আর্থিক সংকটে পড়ে স্থানীয় এক বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) ঋনের জন্য আবেদন করেন তিনি। আবেদনে স্ত্রীর স্বাক্ষর করা নিয়ে আগের দিন রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। স্ত্রী আবেদনে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়ে তার স্বামীকে বলেন এমনিতেই আগের অনেক ঋন আছে। এরপর তুমি অসুস্থও। তোমার কিছু হলে আমি এই ঋনগুলো পরিশোধ করব কিভাবে? পরেরদিন সোমবার সকালে মিজানুর আবারও স্বাক্ষর করার কথা বললে সাক্ষর করবেন না বলে সাফ জানিয়ে দিয়ে তাঁর স্ত্রী বাড়ির বাহিরে চলে যান৷ কিছুক্ষন পর ফিরে এসে দেখে মিজানুরের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন দঁড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুঁলছেন তিনি। পরে তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা ভেঙ্গে মিজানুরকে উদ্ধার করে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা করে মিজানুরকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে হাসাপাতালে ছুটে যান নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোআর আলম।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে। তখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সৈয়দপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে