কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ও নজরুল একাডেমীর সহযোগীতায় কবির ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সদর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার সংস্কৃতি মনোস্ক জেলা প্রশাসক জনাব মো. জহির রায়হান। আলোচক ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট কবি ও গবেষক  সভাপতি জনাব আব্দুর রশিদ চেীধুরী, প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট নজরুল গবেষক শেখ গিয়াসউদ্দীন আহমেদ মিন্টু। সভাপতিত্ব করেন সদর উপজেলার ইউএনও জনাব জুলিয়া সুকাইনা।

প্রধান অতিথি বলেন নজরুল বাংলা সাহিত্যে নবজাগরণের সূচনা করেছন। তার গান, কবিতা ও নাটকে সাম্প্রদায়িকতার লেশমাত্র নেই। তিনি মানুষককে মুক্তির পথ দেখিয়েছেন। আমদের ভাষা আন্দোলন, উনোসত্তরের গণঅভ্যুথান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নজরুল প্রেরণা জুগিয়েছে।  আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান তার রাজনৈতিক জীবনে নজরুলের কবিতা থেকে সাহস পেয়েছিলেন। সমাজ জীবনের সকল ক্ষেত্রে নজরুল আরো অনুসৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন বিদ্যমান সামাজিক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে নজরুল আমাদের পাথেয়।আলোচকবৃন্দ বলেন নজরুল সবসময় মেীলবাদ ও সাম্প্রদায়িকতার বিপক্ষে ছিলেন। পক্ষান্তরে তিনি সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে ছিলেন।নজরুলের ইসলামী সংগীত পরিবেশন করেন এস এম টিপু সুলতান ও সুজন রহমান, সাম্যবাদী ও ওমর ফারুক কবিতাটি আবৃত্তি করেন ছোট্ট শিশু মায়েশা ও আনোয়ার কবীর।

আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সাবিক) জনাব হাসান হাবিব ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটবৃন্দ, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জনাব আমিরুল ইসলাম, নজরুল একাডেমীর সভাপতি জনাব আশরাফউদ্দীন নজু, উদীচীর সাধারণ সম্পাদক জনাব গোপা সরকার, সুন্দরম ললিতকলা একাডেমীর সভাপতি জনাব কনক চেীধুরী, বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক সংগঠক সৈয়দা হাবিবা ও ওয়াকিল মুজাহিদ সহ কুষ্টিয়ার নজরুল প্রেমী মানুষরা।

প্রিতম মজুমদার
কুষ্টিয়া, বিডি টাইমস্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে