টাঙ্গালের ধনবাড়ী উপজেলার ‘এএস এক্সপ্রেসের’ যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে দুই স্কুলছাত্রীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্কুল শেষে বাড়ি ফেরার পথে রোববার (৩০ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহসড়কের বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার বাঘিল গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বিথী আক্তার(১৩) ও একই গ্রামের ছালাম মিয়ার মেয়ে রেশমী আক্তার(১৩), নরিল্লা গ্রামের মৃত নিয়ত আলীর ছেলে আব্দুল হাকিম(৬৫) এবং গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের এলাকার জালাল উদ্দিনের ছেলে অটোরিকশাচালক গোলাম মোস্তফা(৫৫)। নিহত দুই শিক্ষার্থী ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। ওসি জসিম উদ্দিন বলেন, যাত্রীবাহী ঢাকাগামী বাসটি জামালপুরের সরিষাবাড়ী থেকে ছেড়ে আসে। বাসটি উপজেলার বাঘিল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। তিনি বলেন, দুর্ঘটনার শিকার বাসটি জব্দ করে থানায় রাখা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে