
অমর একুশে গ্রন্থ মেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়ে বাংলা একাডেমির নিরাপত্তা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার(২৩’শে ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় আনসার মাওলানা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটা টিঠি দেওয়া হয়েছে বাংলা একাডেমি মহাপরিচালক বরাবর। সেখানে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
পুলিশ সদরদপ্তরেও বোমা হামলার হুমকি
অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। এছাড়া পুলিশ সদর দপ্তর ও একইভাবে হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ’সময় তিনি বলেন, হামলার হুমকির বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বরাবর একটি উড়ো চিঠি আসে। জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নামে চিঠিটি আসে। বাংলা একাডেমির পক্ষ থেকে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।
ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিটিটিসি) বিষয়ে তদন্ত করবে বলেও জানানো হয়েছে। হুমকির বিষয়ে তিনি বলেন, বাংলা একাডেমি সংশ্লিষ্টদের পরে বোমা হামলা করা হবে। যাত্রাবাড়ীর বিভিন্ন হোটেলে দেহব্যবসা হয়, অথচ এ বিষয়ে পুলিশ কেন প্রতিবাদ করে না? সে কারণে পুলিশ সদর দপ্তরে হামলা করে পুলিশ হত্যা করা হবে বলেও উল্লেখখ করা হয়েছে।
এদিকে, শাহবাগ থানার সাধারণ ডায়েরিতে মাওলানা মো. সাইফুল ইসলামের সই করা বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।




























