প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় এখন আর অনির্বাচিত কারো ক্ষমতা দখলের সুযোগ নেই। এক শ্রেণির বুদ্ধিজীবী সবসময় গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্র সুসংহত হয়েছে, দেশে স্থিতিশীলতা এসেছে। নির্বাচন স্বচ্ছ জবাবদিহিমূলক করতে আইন করার কথাও জানান প্রধানমন্ত্রী।

আজ মঙ্গলবার(৩১’শে জানুয়ারি) প্রধানমন্ত্রী কার্যালয়ের করবী হলে রংপুর সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেন। জাতীয় পার্টি থেকে নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমানকে শপথ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিলরদের শপথ করান স্থানীয় সরকারমন্ত্রী।

অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী সংবিধানের বাইরে যেকোন ধরনের ক্ষমতা পরিবর্তনের সম্ভাবনাকে নাকচ করে দেন। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখাসহ সরকারের নানা উদ্যোগে গণতন্ত্র সুসংহত হওয়ার কথা জানান। শেখ হাসিনা বলেন, দেশে এক শ্রেণির বুদ্ধিজীবী সবসময় গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার চেষ্টা করে। সরকার প্রধান বলেন, গত ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে, উত্তরাঞ্চলে কোথাও মঙ্গা হয়নি, প্রান্তিক মানুষের জীবনমান উন্নত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে