বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গভীররাতে পুলিশ আটক করেছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে তাদের আটক করা হয় বলে অভিযোগ করেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উত্তরার বাসা থেকে এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বলেন, ডিবি পুলিশ বাসার আশপাশে গাড়ি নিয়ে বৃহস্পতিবার রাত ১০টা থেকেই অপেক্ষমাণ ছিল। বিএনপি মহাসচিব বেশ রাত করেই বাসায় ফিরেছিলেন। তার শরীরটা তার ভালো ছিল না, তাই তিনি বাসায় এসে সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে যান। রাস্তার লাইটও বন্ধ করে গোয়েন্দা পুলিশ এসে তাকে তুলে নিয়ে যান। বাসার নিচের লোকদের সাথে খারাপ আচরণ করেছে তারা।

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস জানান, রাত তিনটার দিকে গোয়েন্দা পুলিশ তাদের শাহজাহানপুরের বাসায় এসে মির্জা আব্বাসের সঙ্গে তাদের কথা আছে বলে সাদা পোষাকে তারা বাসা থেকে তুলে নিয়ে যায়। মির্জা আব্বাসের সঙ্গে কথা শেষ করে গোয়েন্দা পুলিশ তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথাও জানায়। এ’ছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের বাড়িতে পুলিশ গেছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। তবে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি পুলিশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে