ধর্মের নামে নারীদের ঘরে আটকে রাখার আর সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

সম্মেলনে শেখ হাসিনা বলেন, যেকোনো অর্জনে নারীদের অবদান থাকতে হবে। সমাজের অর্ধেক নারী। তারা অচল থাকলে সমাজ এগিয়ে যাবে না। নারী-পুরুষকে সমানতালে এগিয়ে যেতে হবে। আমি নারীদের বিচারপতি, সচিব, ডিসি, এসপি হিসেবে নিয়োগ পাওয়ার পথ সুগম করি। আজকে আমাদের মেয়েরা প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, যেকোনো অর্জনে নারীদের অবদান থাকতে হবে। সমাজের অর্ধেক নারী। তারা অচল থাকলে সমাজ এগিয়ে যাবে না। নারী-পুরুষকে সমান তালে এগিয়ে যেতে হবে। আজ আমাদের মেয়েরা প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছে। ইসলাম ধর্মই একমাত্র নারীদের সমান অধিকার দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্মই একমাত্র ধর্ম, যেখানে নারীদের সমান অধিকার দেওয়া হয়েছে। সম্পদে স্বামী ও বাবার সম্পদে নারীর অধিকার দিয়েছে ইসলাম। অথচ ধর্মের নামে নারীদের ঘরে রেখে দিতে চায়, তারা জানে না। তিনি আরও বলেন, সন্তানরা যাতে মাদক বা সন্ত্রাসের সংস্পর্শে না যায় সে দিকে মায়েদের খেয়াল রাখতে হবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি আমরা।

আওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়া ১৯৯৬ সালের ১৫’শে ফেব্রুয়ারি ভোট চুরি করেছিল। জনগণ আন্দোলন করে তখন। সে সময় আমাদের নারীদের ওপর অনেক নির্যাতন করেছে বিএনপি। দেশের মানুষের ভাগ্য নিয়ে যেন আর কেউ ছিনিমিনি খেলতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

সম্মেলনে মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি হিসেবে মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক শবনম জাহান শীলার নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে