আন্দোলনের নামে দেশের একজন মানুষের ওপরও হামলা মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (৬ই নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত অগ্নি সন্ত্রাসের আর্তনাদ শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের কথা ভুলে না গিয়ে, এর পুনরাবৃত্তি যেন না ঘটে সে সম্পর্কে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী অগ্নিসন্ত্রাসের শিকার পরিবারগুলোর খোঁজ নিতে তাদের কাছে গেলে তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন। বলতে থাকেন তাদের মনের মধ্যে জমানো সব ক্ষোভ আর স্বজন হারানোর বেদনা।

এ’সময় প্রধানমন্ত্রী বলেন, আমি একজন স্বজন হারা। তাদের কষ্ট বুঝি। আমরা মানুষের জন্য রাজনীতি করি। মানুষ শান্তিতে থাকবে। যেটা আমার পিতা শিখিয়ে দিয়েছিল। ১৫ই আগস্ট এর নৃশংস হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি এদেশে আমরা বারবার দেখতে পাচ্ছি। সরকার পতনের নামে বিএনপি জামাত বারবার এদেশের মানুষকে মেরেছে, অগ্নি সন্ত্রাস করেছে ।কিভাবে তারা পারে? তিনি বলেন, আমরা অনেক আন্দোলন করেছি। আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করেছি, জিয়াউর রহমানের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু আমরা তো কখনোই ভাবিনি মানুষকে মারতে হবে। ২০০১ সালে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে, এরপর ২০১৩ সালের পর থেকে আন্দোলনের নামে তারা মানুষ হত্যা করেছে।

দেশকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছি তখন চরম মানবাধিকার তারা লঙ্ঘন করেছে। তিনি আরো বলেন, অগ্নি সন্ত্রাসী যারা জড়িত তাদের বিচার হচ্ছে ভবিষ্যতেও হবে। কেউ রাজনীতি করতে চাইলে সুষ্ঠু রাজনীতি করবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে