
আন্তর্জাতিক পর্যায়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে খাদ্যের মন্দা দেখা দিয়েছে, সে প্রভাব দেশেও পড়ছে। এ অবস্থায় এখন থেকে নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি কৃচ্ছতা সাধনের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেনাবাহিনীর পতাকা উত্তোলন অনুষ্ঠানে এ পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শঙ্কা, ২০২৩ সালে দুর্ভিক্ষ হতে পারে। সঙ্কট এড়াতে এখন থেকেই সচেতন হতে হবে। পরে সেনাবাহিনী প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভূ-রাজনৈতিক দিক বিবেচনা করে সিলেটে ১৭ পদাতিক, রামুতে ১০ পদাতিক বরিশালে ৭ পদাতিক ডিভিশন করেছে বর্তমান সরকার। দেশের মর্যাদা সমুন্নত রাখা প্রতিটি সৈনিকের দায়িত্ব। যে কোনো পতাকা প্রাপ্তি একটা বিরাট সম্মানের ব্যাপার। এ পতাকার মর্যাদা সেনাদের সমুন্নত রাখারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।



























