সারা বিশ্বই দুর্ভিক্ষের শঙ্কায় রয়েছে, চলমান যুদ্ধ শিগগিরই থামবে না উল্লেখ করে খাদ্য উৎপাদন জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, করোনার পর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছে।

নানা নিষেধোজ্ঞায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে প্রায় সব পণ্যের দাম। রাশিয়া, ইউক্রেন, বেলারুশ ও কানাডা থেকে পণ্য আমদানির সুযোগ থাকলেও পণ্য পরিবহন ব্যয় অনেক বেড়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ’অবস্থায় নিজেদের উৎপাদন জোরদার করার আহ্বানও তার। আওয়ামী লীগ সরকার সরকার বরাবরই কৃষি-বান্ধব জানিয়ে, সরকার প্রধান বলেন, সে কারণেই এমন কঠিন সময়েও কৃষকের কথা ভেবে ভর্তুকি অব্যাহত রাখা হয়েছে। পরে বিএনপি প্রসঙ্গে বলেন, দেশে সরকার পরিবর্তন হলে সব উন্নয়ন কাজ বন্ধ করে দেয়া হয়। জিয়া, এরশাদ, খালেদা জিয়া সরকারের উদ্দেশ্যই ছিলো কিছু লোককে ব্যবসার সুযোগ দেয়া।

করোনা আবারো শীত বাড়তে পারে। একারণে সবাইকে আবারো টিকা নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের কোনো দেশ কৃষি জমি যেনো নষ্ট না হয়। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও ভোজ্য তেলের বেশিরভাগই বাইরে থেকে আনতে হয়। এ অবস্থায় স্থানীয়ভাবে তেল উৎপাদনের পাশাপাশি এরপর নির্ভরশীলতা কমানোরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে