সরকারি নানা পদক্ষেপের পরও কমেনি আমদানি ব্যয়। প্রতি মাসে পণ্য আমদানিতে ৬০০ কোটি ডলারের বেশি খরচ করতে হচ্ছে সরকারকে। এর ফলে দেশে জুলাই-আগস্টে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যে উঠে আসে এসব তথ্য। দুই মাসে বাংলাদেশ রপ্তানির চেয়ে ৪৫৫ কোটি ডলারের বেশি পণ্য আমদানি করেছে। এতে করে পণ্য বাণিজ্যে ঘাটতি বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের জুলাই-আগস্টে ১’হাজার ২৬৯’কোটি ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১৭’শতাংশ বেশি। এর আগের অর্থবছরের এই দুই মাসে ১ হাজার ৮৫ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছিল। অন্যদিকে জুলাই-আগস্ট সময়ে রপ্তানি হয়েছে ৮১৩ কোটি ডলারের পণ্য যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ২৪ শতাংশ বেশি। কিন্তু তারপরও রপ্তানি আয়ের চেয়ে এই সময়ে ৪ দশমিক ৫৫ বিলিয়ন ডলার বেশি খরচ হয়েছে আমদানির পেছনে। ঘাটতির এই অংক আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৩ শতাংশ বেশি।

বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে গত অর্থবছরের শেষে আমদানিতে কড়াকড়ি আরোপ করার পাশপাশি ৩০ মিলিয়ন ডলার সম পরিমাণ বা তার চেয়ে বেশি পরিমাণ পণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেওয়া বাধ্যতামূলক করে সরকার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে