বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনার বিষয়ে দেশ সতর্ক আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বৃহস্পতিবার(২৯’শে সেপ্টেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) ৯৮’তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে এখনও বন্ধ হয়নি মাদকসহ চোরাচালান। এটি রোধে নবীনদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংকটের আঁচ বাংলাদেশ সীমান্তে পড়তে দেবে না বিজিবি। চট্টগ্রামের সাতকানিয়া ও চুয়াডাঙ্গা বিজিবি ট্রেনিং সেন্টারে একযোগে এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ৪৬ জন নারীসহ মোট ৮ শ’ ৪৯ জন নবীন সৈনিক হিসেবে এই ব্যাচে বিজিবিতে যোগদান করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে