আওয়ামী লীগের জোটে জাতীয় পার্টি নেই বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান তিনি।

শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জি এম কাদের বলেন, যেদিন থেকে আমরা বিরোধী দল হিসাবে কাজ করছি, সেদিন থেকেই আমরা আর আওয়ামী লীগে নেই, জোটে নেই। তিনি বলেন, আমরা একসঙ্গে নির্বাচন করেছি। বন্ধুত্বপূর্ণভাবে কাজ করেছি। আমাদের একটা ভালো সম্পর্ক ছিল, এখনও কিছুটা আছে।

ইভিএমে পাতানো নির্বাচন হবে উল্লেখ করে তিনি বলেন, শান্তিপূর্ণ কারচুপি হবে ইভিএমে। তবে নির্বাচন বর্জনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান জি এম কাদের। মশিউর রহমান রাঙ্গা প্রসঙ্গে জি এম কাদের বলেন, যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদেরকেই দল থেকে বের করে দেওয়া হবে। শৃঙ্খলা রক্ষার জন্য যেকোনো কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে