অর্থনৈতিক সংকট মোকাবিলায় সবাইকে আরো বেশি মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে একনেক সভায় এ আহ্বান জানান তিনি। সভায় বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি এবং দেশে তার নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা হয়। এ’সময় প্রধানমন্ত্রী দেশের লাভজনক প্রকল্প থেকে সরকারি কোষাগারে অর্থ জমা দেয়ার নির্দেশ দেন। এছাড়া গ্রামীণ সড়ক নির্মাণে যথাযথ মান বজায় রাখারও নির্দেশ দেন তিনি। একনেক সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, নিত্যপণ্যের দাম নিম্নমুখী, জুলাই মাস শেষে মূল্যস্ফীতিও কমে আসবে। একনেক সভায় কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোরেলের কানেক্টিভিটি ট্রেন রাখার প্রস্তাব পাশ হয়।
সব মিলিয়ে একনেক সভায় মোট ৮টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এসব প্রকল্পে ব্যয় হবে ১৫’হাজার ৮৫৬’কোটি টাকা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি মিলনায়তনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে গণভবন থেকে ভার্তুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী । একনেক সংশ্লিষ্ট অন্যরা ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ে।
















