
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে মঙ্গলবার (১২’ই জুলাই) খোলা থাকছে অফিস, ব্যাংক, বীমা ও শেয়ারবাজার। আগের নিয়ম ও সময়ে চলবে এসব অফিসের কার্যক্রম। আজ থেকে সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। আর ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শেয়ারবাজারেও লেনদেন হবে স্বাভাবিক সময়ের মতো সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। রবিবার (১০’ই জুলাই) ঈদ উদযাপন করেছে সারাদেশের মানুষ। সোমবার (১১’ই জুলাই) ঈদের ছুটি শেষ। প্রসঙ্গত, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই সরকারি সাধারণ ছুটি ছিল।
মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি ছুটি শেষ হল, আজ মঙ্গলবার (১২ জুলাই) থেকে খুলল অফিস-আদালত। ঈদের ছুটি ছিল ৯, ১০ ও ১১ জুলাই অর্থাৎ শনি, রবি ও সোমবার। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চারদিন ছুটি পেয়েছেন। তবে ঈদের ছুটির মধ্যে(৯’ই জুলাই) পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শনিবারে। এদিকে, আজ মঙ্গলবার থেকে খুলেছে সব সরকারি অফিস।
জানা গেছে, আজ অফিস খুললেও অনেক সরকারি কর্মকর্তা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নিয়েছেন। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার (১৭ জুলাই) অফিস জমজমাট হতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সরকারি অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নেওয়ায় আগামী রোববার (১৭’ই জুলাই) মূলত অফিসে কর্মচাঞ্চল্য ফিরবে। যারা গ্রামে যাননি তারা আগামীকাল থেকেই অফিস করবেন, তবে সেই সংখ্যা কিছুটা কম।
উল্লেখ্য, ঈদুল আযহা উপলক্ষে গত ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ জন মানুষ ঢাকা ছেড়েছেন। ঢাকার বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে এমনটি জানিয়েছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

















