গত তিন দশকেও গড়ে ওঠেনি বাংলাদেশে কর্মরত বিদেশিদের তথ্যভাণ্ডার। জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তাদের ধারনা, অন্তত ৫০ হাজার বিদেশি অনুমতি ছাড়াই কাজ করছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে। যাদের আয়কর পাচ্ছে না সরকার। বিশ্লেষকদের মতে, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতায় বছরে হাজার হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।

গত ডিসেম্বরে ঢাকার একটি হোটেলে বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দেন ভারত থেকে আসা উবারের তিন কর্মকর্তা। খোঁজ নিয়ে জানা যায়, তারা অনেকবারই ঢাকায় এসে ব্যবসার কাজ করেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার অনুমতি ছাড়াই।দেশে কর্মরত বিদেশিদের নেই কোন ডাটাবেজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, অনুমতি নিয়ে কাজ করছে প্রায় ৮৬ হাজার বিদেশি। আর বিডার হিসাবে, গত ৯ বছরে কাজের অনুমতি নিয়েছে প্রায় ১৪ হাজার বিদেশি। যদিও অভিযোগ আছে সরকারি হিসাবের বাইরে ভ্রমণ ভিসায় এসে কাজ করছেন অনেক বিদেশি।

রাজস্ব বোর্ডের হিসাবে, ৮৬ হাজার নিবন্ধিত বিদেশির মধ্যে ব্যবসায়ী প্রায় ৬৫ হাজার। গত বছর আয়কর রিটার্ন জমা পড়েছে মাত্র ১৩ হাজার। বিশ্লেষকদের মতে, আয়কম দেন না এমন বিদেশিদের বেতন হুন্ডির মাধ্যমে পরিশোধ হয়। ফাঁকিবাজদের ধরতে নতুন করে ৩০ প্রতিষ্ঠানে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। প্রতিষ্ঠান নির্বাচনে কর অঞ্চলগুলোতে চিঠি দিয়েছে টাস্কফোর্স। এছাড়া ডাটাবেজ তৈরিতে শিগগিরি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাথে চুক্তি করবে রাজস্ব বোর্ড।

আইন অনুযায়ী আয়ের ত্রিশ ভাগ পর্যন্ত আয়কর দিতে হয়ে বিদেশি কর্মীদের।

ডেস্ক ৃ রিপোর্ট, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে