চীন সীমান্তে পিনাক এবং স্মার্চ মাল্টিপল রকেট লাঞ্চার সিস্টেম বসিয়েছে ভারতীয় সেনাবাহিনী।ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় নিয়ন্ত্রণ রেখা (এলএসি) থেকে আসা চীনের যেকোনও হুমকি মোকাবিলায় পিনাক এবং স্মার্চ মাল্টিপল রকেট লাঞ্চার সিস্টেম মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী।
পিনাক একটি রকেট আর্টিলারি সিস্টেম। এটি সমুদ্র পৃষ্ঠের সমান উচ্চতায় ৩৮ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রতি ৪৪ সেকেন্ডে ৭২টি রকেট ছুড়তে সক্ষম। এর মাধ্যমে আটশ’ থেকে এক হাজার মিটার পর্যন্ত এলাকা নিরাপদ রাখা সম্ভব।
ভারতের রকেট সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পাল্লার রকেট হলো স্মার্চ। এর সর্বোচ্চ পাল্লা ৯০ কিলোমিটার পর্যন্ত। এটি ৪০ সেকেন্ডে ৪৮টি রকেট ছুড়তে সক্ষম আর প্রায় ১২শ’বর্গমিটার এলাকা সুরক্ষিত রাখতে সক্ষম।ভারতীয় ধর্ম বিশ্বাস অনুযায়ী ভগবান শিবের ধনুকের নাম পিনাক থেকেই এই রকেট ব্যবস্থার নামকরণ করা হয়েছে।
তথ্যঃ ডিবিসি














