প্রশ্নফাঁস ঠেকাতে আইএসপি ও মোবাইল অপারেটরদের প্রতি আড়াই ঘণ্টা ইন্টারনেটের গতি কমিয়ে রাখার নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

বহু প্রচেষ্টা সত্যেও চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ক এড়াতে না পারায় এমন নির্দেশনা।এই নির্দেশনায় এসএসসির আগামী পরীক্ষাগুলোর শুরুতে আড়াই ঘণ্টা অর্থাৎ সকাল ৮টা থেকে শুরু করে সাড়ে দশটা পর্যন্ত ইন্টারনেটের গতি কম রাখতে বলা হয়েছে।

এর আগে রোববার রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আধা ঘণ্টা পরীক্ষামূলকভাবে দেশের সব ইন্টারনেট প্রোভাইডারের ব্যান্ডউইথ প্রতি সেকেন্ড ২৫ কিলোবিটের মধ্যে সীমিত রাখতে বলা হয়েছে।

অনলাইন ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে