চলতি মৌসুমে আউশ চাষে ৩৯ কোটি ৬২ লাখ ৮৩ হাজার টাকার প্রণোদনা দেবে সরকার। প্রণোদনার অংশ হিসেবে চাষিরা রাসায়নিক সার ও বীজ পাবেন। এছাড়া দেয়া হবে সেচ ও আগাছা পরিস্কারের খরচ।

বুধবার সচিবালয়ে আউশ প্রণোদনা ২০১৭-১৮ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানান। দুই লাখ ৩৭ হাজার ১৮২ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষি এ সুবিধা পাবেন। মন্ত্রী জানান, উৎপাদন বাড়াতে উফশী আউশ জাতের ধান চাষে ৬৪ জেলায় ৩২ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ১৭০ টাকা দেয়া হবে।

নেরিকা আউশে ৪০ জেলায় ৭ কোটি ২৯ লাখ ৩০ হাজার ৭৫ টাকার প্রণোদনা দেওয়া হবে।

অনলাইন ডেস্ক,  বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে