নাইন ইলেভেন হামলায় সৌদি আরব সহযোগিতা করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন- এফবিআই।ভয়াবহ নাইন ইলেভেন হামলার ২০তম বার্ষিকীতে এ তদন্ত প্রতিবেদন প্রকাশ করে এফবিআই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাহী আদেশে, হামলার ২০ বছর পর, এ প্রতিবেদন প্রকাশ করল সংস্থাটি।

মার্কিন গোয়েন্দা সংস্থাটির বর্ণনায়, ছিনতাইকারীদের মধ্যে দুইজনকে ভ্রমণে সহায়তা, থাকার ব্যবস্থা ও অর্থায়নে জড়িত ছিলেন সৌদি শিক্ষার্থী ওমর আল-বিয়ুমি।এফবিআইয়ের ২০১৬ সালের নথিতে লস অ্যাঞ্জেলেসের সৌদি কনস্যুলেটের একজন কর্মকর্তা ও একজন সৌদি গোয়েন্দা এজেন্ট সেদিনের হামলায় জড়িত বলে উঠে আসে। তাদের বিরুদ্ধে দুই ছিনতাইকারীকে সহায়তার অভিযোগ রয়েছে। লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী সৌদি শিক্ষার্থী ওমর আল বিয়ুমি সম্পর্কে তথ্য ও হামলার সঙ্গে তার যোগসূত্রের বিস্তারিত বর্ণনা রয়েছে এই নথিতে। ওমরকে সৌদি আরবের গোয়েন্দা এজেন্ট হিসেবে সন্দেহ করছে এফবিআই।২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে চারটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের পর, হামলা চালানো হয় নিউইয়র্কের টুইন টাওয়ারে। হামলায় নিহত হয় কয়েক হাজার মানুষ। এই হামলা ছিল শতাব্দীর অন্যতম ভয়াবহ হামলা। শুধু আমেরিকায় নয়, গোটা বিশ্ব থমকে গিয়েছিল ঘটনার ভয়াবহতায়।

এদিকে, ওয়াশিংটন ডিসির সৌদি আরব দূতাবাস গত বুধবার এফবিআইয়ের যেকোনো নথি প্রকাশকে স্বাগত জানায়। একই সঙ্গে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় সৌদি আরবের জড়িত থাকার দাবিও মিথ্যা বলে উল্লেখ করে সৌদি দূতাবাস।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে