কাবুল বিমানবন্দরে বিধ্বস্ত উড়োযান এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ শিগগিরই সংস্কারের মাধ্যমে কাজে লাগাবে আফগানিস্তান। মঙ্গলবার পরিদর্শন শেষে এ কথা জানায় তালেবান।

৩০ আগস্ট আফগানিস্তানে দু’দশকের অভিযানের ইতি টানে যুক্তরাষ্ট্র। যাওয়ার আগে বিমানবন্দরের ৭০টি উড়োযান ধ্বংস করে গেছে তারা। এছাড়া অভিযানে ব্যবহৃত কয়েক ডজন সামরিক যানও নষ্ট করেছে মার্কিন সেনারা। অকার্যকর করে গেছে হামিদ কারজাই এয়ারপোর্টে স্থাপিত বিমান হামলা প্রতিরোধক ব্যবস্থাটিও।

পেন্টাগন মুখপাত্র জন কিরবি সিএনএন’কে দেয়া সাক্ষাৎকারে জানান, তালেবান সদস্যরা বিমানবন্দরে কাজে লাগানোর মতো কিছু খুঁজে পাবে না। পেলেও সেসব ওড়ানোর সক্ষমতা নেই তাদের। আফগানিস্তানে সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে ২ ট্রিলিয়ন ডলারের ওপর খরচ করেছে যুক্তরাষ্ট্র।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে