বাংলাদেশসহ ১৮টি দেশের নাগরিকের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ওমান।দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। পহেলা সেপ্টেম্বর রাত ১২টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

করোনা প্রতিরোধে নিয়োজিত সুপ্রিম কমিটির নির্দেশনার ভিত্তিতে এবং মেডিক্যাল রেসপন্স, পাবলিক হেলথ সেক্টর এবং রয়্যাল ওমান পুলিশের সমন্বয়ে সিভিল এভিয়েশন অথরিটি এই ঘোষণা দিয়েছে।

তবে, ওমানে আগতদের দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত করোনাভাইরাসের টিকার উভয় ডোজ গ্রহণ করতে হবে এবং কিউআর কোডসহ ভ্যাকসিন সনদ বহন করতে হবে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে