বাংলাদেশ, হাইতি ও ভিয়েতনামে জরুরি ত্রাণ পাঠালেন রোমান ক্যাথলিকদের ধর্মগুরু ও ভ্যাটিকান সিটির প্রধান পোপ ফ্রান্সিস। তিন দেশে চার লাখ ১১ হাজার মার্কিন ডলারের ত্রাণ পাঠানো হয় পোপের ব্যক্তিগত অর্থ ভান্ডার থেকে।

বাংলাদেশ পাবে ৭০ হাজার মার্কিন ডলার সমমূল্যের সহায়তা। বাংলাদেশে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষতিগ্রস্থ দের পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে তিনি অর্থ পাঠিয়েছেন।এছাড়া হাইতিতে শক্তিশালী ভূমিকম্পের পর গৃহহীন হয়ে পরা পরিবার ও ভিয়েতনামে করোনা মহামারিতে খাদ্য সংকটে পড়া ব্যপক সংখ্যক মানুষকে সাহায্যের উদ্দ্যেশে এ সহায়তা পাঠানো হয়।

ভ্যাটিকান বলেছে, প্রাথমিকভাবে এসব অর্থ পাঠানো হয়েছে। দেশগুলোতে ভ্যাটিকানের দূতাবাসের মাধ্যমে তা কর্তৃপক্ষের কাছে সরবরাহ করা হবে।পোপের ব্যক্তিগত দাতব্য তহবিলের বেশিরভাগ অর্থ পিটার পেন্স থেকে আসে, যেখানে ক্যাথলিকরা নির্দিষ্ট ক্ষেত্রে অবদান রাখতে পারে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে