আফগানিস্তানে আটকে পড়া ২৭ বাংলাদেশিকে ফেরানো হচ্ছে এ সপ্তাহেই। আর দেশটিতে স্থিতিশীলতা ফিরলে ও নিরাপত্তা নিশ্চিত হলে কাবুলে আবারো চালু হবে দূতাবাস। এছাড়া ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ে সম্মতি না থাকায় দেশটির সঙ্গে আপাতত উড়োজাহাজ চলাচল শুরু হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আফগানিস্তানে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে তালেবান। অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিয়তায় দেশ ছাড়তে মরিয়া অনেক আফগানসহ নানা দেশের নাগরিকেরা।এরই মধ্যে ৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হলেও আটকে পড়েছেন ২৭ জন। তাদের ১৮ জন কাবুলে আর ৬ জন আছেন পাকিস্তান সীমাবর্তী জালালাবাদ শহরে, আরেকজন আছেন মাজার-ই-শরিফে। বাকি ৩ জন কয়েদি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, সেখানে থাকা বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে।

আফগানিস্তানে জন-সমর্থন সরকার গঠন হলে, বাংলাদেশ সহযোগিতার হাত বাড়াবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলছেন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্যই আফগানিস্তানে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যহত দেখতে চায় ঢাকা।এদিকে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাসহ কক্সবাজারের স্থানীয়দের জন্য করোনার টিকা চাওয়া হয়েছে। আর ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সম্মতির না থাকায়, আপাতত দেশটির সঙ্গে বিমান চলাচল শুরু হচ্ছে না।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে